1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় গৃহবধুকে আটকে রেখে টানা চারদিন ধর্ষণ, ধর্ষক গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

পাটকেলঘাটায় গৃহবধুকে আটকে রেখে টানা চারদিন ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, নাজমুল হাসান মিঠু: পাটকেলঘাটার কুমিরায় এক গৃহবধুকে জোর পূর্বক উঠিয়ে এনে টানা চারদিন ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে ধর্ষক। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামের ধর্ষকের আত্নীয় শফিকুল সরদার এর বাড়িতে। ধর্ষক তালা থানার শুকতিয়া গ্রামের খালেক মোড়লের পুত্র সালাম সরদার ও ধর্ষিতা আশাশুনি থানার মাদার বাড়িয়া গুনারাকাটী গ্রামের কালাম গাজীর কন্যা।
ধর্ষিতা জানায়, আমার বিয়ে হয়েছিল ১ বছর আগে তালা উপজেলার শুকতিয়া গ্রামের রফিকুল ইসলাম সরদার পুত্র জুয়েল সরদার (২২) এর সাথে। আমার স্বামীর সাথে মনমালিন্য হওয়ায় গত পাঁচ দিন আগে আমি শ^শুর বাড়ী থেকে রাগ বশত বাপের বাড়িতে চলে যাওয়ার সময় দলুয়া বাজার হইতে ধর্ষক মোটর সাইকের চালক আমাকে বলে আমি ভাড়ায় মোটর সাইকেল চালায় আমি তোমাকে তোমার গন্তব্য স্থলে পৌছে দিব। আমি সরল বিশ্বাসে ধর্ষকের মোটর সাইকেলে উঠে বসলে আমার সরলতার সুযোগ নিয়ে দ্রুত মোটর সাইকেল চালিয়ে অন্য রাস্তায় নিয়ে তার আত্নীয়ের বাড়ী কুমিরায় নিয়ে যায়। পরে আমাকে বিভিন্ন ভয়ভিতী দেখিয়ে সে আমাকে টানা চার দিন তার ঐ আত্নীয়ের বাসায় জোর পূর্বক ধর্ষণ করে। আমি বাড়িতে যোগাযোগ করতে চাইলে কোন ভাবেই আমাকে যোগাযোগ করতে দেয়নি। চার দিন অতিবাহিত হয়ে গেলে গতকাল ২৩ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টার সময় আমি বাসায় যাওয়ার জন্য জোরে কান্নাকাটি করলে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি কুমিরা ০৪ নং ওয়ার্ড গ্রাম পুলিশ আব্দুস সাত্তারকে জানালে তিনি পাটকেলঘাটা থানা পুলিশে খবর দিলে দায়িত্বরত এ,এস,আই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে পৌছায় এবং তাকে (ধর্ষিতা) উদ্ধার করে মেয়েটির গার্জিয়ানকে খবর দেয়।
এ,এস,আই আশরাফুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে এসে তাকে (ধর্ষিতা) উদ্ধার করে স্থানীয় কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামকে বারংবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার কে ফোন করলে তিনি বলেন, মেয়েটির গার্জিয়ানকে খবর দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করেন। এ ব্যাপারে ধর্ষক সহ তাহার ব্যবহৃত মোটর সাইকেল ও ধর্ষককে গ্রেফতার করে থানা হেফাজতে আছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-হাজ¦ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd