1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরার দন্ত চিকিৎসক ডাঃ আবুল কালাম বাবলা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরার দন্ত চিকিৎসক ডাঃ আবুল কালাম বাবলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরা জেলার সকল উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরার দন্ত চিকিৎসক তুফান কোম্পানি লিমিটেডের মূল প্রতিষ্ঠাতা ডাঃ আবুল কালাম বাবলা। তিনি সকল উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
তিনি বলেন,করোনার ঘুরপাকে ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা, কোরবানির ঈদ। কিন্তু পরজীবী এক অণুজীব করোনা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। সংক্রমণ রোধে থাকতে হচ্ছে ঘরবন্দি মানুষ, মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। তাই এই সংকটময় মুহূর্তে যার যার বাড়িতে বসেই ঈদের আনন্দ উপভোগ করার আহবান জানান সাতক্ষীরার দন্ত চিকিৎসক ডাঃ আবুল কালাম বাবলা। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন,ঈদ মানেই আনন্দ,ঈদ মানে খুশি। প্রতিবছর ঈদুল আযহা আনন্দ উল্লাশের মধ্যে দিয়েই উদযাপন করা হলেও এবার ভিন্ন মেজাজে এসেছে ঈদ। তাই ধুলির ধারায় মুছে যাক করোনা, মুক্তি পাক’ মানবতা।
পবিত্র ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার করি সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা। এছাড়া তিনি বলেন, বিশ্বব্যাপী মরণঘাতি করোনা মহামারীর আঘাতে এ বছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না। তবুও যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন।
তিনি আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন আমরা সবাই সরকারি আইন মেনে চলি, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখি, মাক্স পরিধান করি। ঈদ মোবারক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd