1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীকে গনসংবর্ধনা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীকে গনসংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীকে শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসি। রবিবার বিকাল ৫টায় সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে এ গনসংবর্ধনা প্রদান করা হয়।
গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয় বোর্ডের সভায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয় চূড়ান্ত করা হয়। এতে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাবেক আলীকে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়। এরপর ঢাকা থেকে রবিবার সাহেব আলী নির্বাচনী এলাকায় পৌঁছালে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম রায়, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান (মামুন), ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুর রহমান (রব), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন গাজী, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক বাবু তাপস রায়, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সদস্য সাব্বির আহম্মেদ, শেখ হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান সুমন, আব্দুল আলীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd