1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নবজীবন এর উদ্যোগে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ছানি অপারেশন প্রোগ্রামের উদ্বোধন করেন-জেলা প্রশাসক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবজীবন এর উদ্যোগে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ছানি অপারেশন প্রোগ্রামের উদ্বোধন করেন-জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নব জীবন এর উদ্যোগে এবং নভো জীবন, ইউকে এর আর্থিক সহযোগীতায় গত ০৭ অক্টোবর ২০২১ নব জীবন সেন্টারে ওপেন ইওর আইস থ্রু ক্যাটারাক্ট সার্জারী প্রজেক্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব জীবন এর নির্বাহী পরিচালক জনাব তারেকুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানী রোগী বাছাই ও অপারেশনযোগ্য রোগীদেরকে ছানি অপারেশনের জন্য খুলনায় প্রেরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৃষ্টি মানুষের জন্মগত অধিকার। দৃষ্টি না থাকলে মানুষ যে কত অসহায় তা একমাত্র সেই বলতে পারে যার দৃষ্টি নাই। নব জীবন এর বিশেষ উদ্যোগ এর কারণে তিনি নব জীবন এর ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে যেন নব জীবন এইভাবে মানুষের পাশে থাকতে পারে সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত, নব জীবন কার্য নির্বাহী কমিটির সভাপতি জনাব শামসুল আলম খান, নব জীবন কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ সদস্য জনাব জোৎস্না আরা, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক জনাব আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নব জীবন কার্য নির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও সাবেক ফিফা রেফারী জনাব মোঃ তৈয়েব হাসান সামসুজ্জামান এবং রোটারিয়ান মোঃ ফারুকুল ইসলাম। অতিথিবৃন্দ চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নব জীবন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মল্লিক মোস্তফা নাহিদ হাসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd