1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা লিপি’র পাশে দাঁড়ালেন উপ-সচিব আকবার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

দেবহাটা লিপি’র পাশে দাঁড়ালেন উপ-সচিব আকবার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মানসিক ভারসম্যহীন হওয়া স্বত্ত্বেও করোনাকালে লাঠি হাতে সড়কে নেমে জনসচেতনতা সৃষ্টি ও চলমান লকডাউন বাস্তবায়নে নিরলস কাজ করা আলোচিত সেই অসহায় কিশোরী লিপি’র পাশে দাঁড়িয়েছেন দেবহাটার কৃতি সন্তান এলজিইডি মন্ত্রনালয়ের উপ সচিব মো. আকবার হোসেন।
শনিবার লিপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে ছিন্নমুল মেয়েটির মানবিক কর্মকান্ডে আপ্লুত হন উপ সচিব আকবার হোসেন। সাথে সাথে ওই রিপোর্টটির প্রতিবেদক দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সাথে যোগাযোগ করে মেয়েটির সহযোগীতায় এগিয়ে আসার ইচ্ছে পোষন করেন তিনি।
সে মোতাবেক রবিবার সকালে প্রেসক্লাব সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীনসহ প্রেসক্লাবের কয়েকজন সংবাদকর্মীরা লিপির হাতে উন্নতমানের পোষাক ও কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় উপ-সচিব আকবার হোসেনের পিতা খেজুরবাড়িয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো. আবুল হোসেনও উপস্থিত ছিলেন। নতুন পোষাক ও খাদ্য সামগ্রী পেয়ে সুবিধা বঞ্চিত লিপি প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপ-সচিব আকবার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd