1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রেসক্লাবে নবাগত ইউএনও খালিদ হোসেন সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা প্রেসক্লাবে নবাগত ইউএনও খালিদ হোসেন সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, ‘দেবহাটা উপজেলাবাসীর জন্য ভালো কিছু করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমি এই উপজেলাতে যোগদান করেছি। আপনাদের প্রত্যেকের সহযোগীতা পেলে উপজেলার উন্নয়ন ও মানবকল্যাণে এমন কিছু কাজ আমি এখানে করে যেতে চাই, যাতে আমি চলে যাওয়ার পরও যুগযুগ এখানকার মানুষ আমাকে মনে রাখেন। প্রেসক্লাব তথা গণমাধ্যমে সম্পৃক্ত সকলেই আমার বন্ধু। সেজন্য প্রেসক্লাবের উন্নয়নেও আমি সর্বদা সচেষ্ট থাকবো। তিনি আরোও বলেন, আমাকে ‘স্যার’ ডাকার প্রয়োজন নেই। যেসব অফিসাররা ‘স্যার’ না ডাকলে অখুশি হন, আমি তাদের দলে নই। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেবহাটা উপজেলার উন্নয়নকে এগিয়ে নিই’। মঙ্গলবার প্রথম কর্মদিবসের দুপুরে দেবহাটা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম প্রমুখ। শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দীপঙ্কর বিশ্বাস, রুহুল আমিন, ফরহাদ হোসেন সবুজ, সহযোগী সদস্য সজল ইসলাম, শাহিনুর রহমান সহ কর্মরত সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd