1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা থানায় নতুন ওসি হিসেবে শেখ ওবায়দুল্লাহর যোগদান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা থানায় নতুন ওসি হিসেবে শেখ ওবায়দুল্লাহর যোগদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা থানায় নতুন ওসি হিসেবে শেখ ওবায়দুল্লাহ যোগদান করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর, ২১ ইং) রাত ৯ টার দিকে দেবহাটা থানায় তিনি যোগদান করলে দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ ও সেকেন্ড অফিসার এসআই মোবাশে^রসহ থানার সকল অফিসার ফোর্স নবনিযুক্ত ওসি শেখ ওবায়দুল্লাহকে ফুল দিয়ে স্বাগত জানান। শেখ ওবায়দুল্লাহ ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ইতিপূর্বে কুষ্টিয়া জেলায় পিবিআইতে সুনাম ও দক্ষতার সাথে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। পারিবারিক জীবনে শেখ ওবায়দুল্লাহ ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। যোগদান পরবর্তী মঙ্গলবার দুপুরে ওসির অফিস কক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ওসি শেখ ওবায়দুুল্লাহ জানান, থানা এলাকায় সকল ধরনের অপরাধ বিশেষ করে মাদক, চোরাচালানী, সন্ত্রাসী কর্মকান্ড ও ইভটিজিংসহ সকল অপরাধ দূর করাই হবে তার কাজ। আর এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ সকল অপরাধ দূর করতে তিনি সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। ওসি বলেন, থানায় আসতে কোন মাধ্যম লাগবেনা। কোন দালাল থানাতে থাকবেনা উল্লেখ করে ওসি জানান, অপরাধীদের কোন দল নেই। যারা বা যেই অপরাধ করবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ওসি জানান। উল্লেখ্য, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা গত এক সপ্তাহ আগে চুয়াডাঙ্গা জেলাতে বদলী হলে শেখ ওবায়দুল্লাহ সোমবার রাতে নতুন ওসি হিসেবে যোগদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd