1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা থানার আয়োজনে করোনায় অসহায়দের মাঝে ত্রান বিতরন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

দেবহাটা থানার আয়োজনে করোনায় অসহায়দের মাঝে ত্রান বিতরন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা থানার আয়োজনে করোনাকালীন অসহায়দেরকে ত্রান বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় থানা প্রাঙ্গনে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার উদ্যোগে ও এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেমের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে এই বিতরন করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় উক্ত ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেম। প্রধান অতিথি এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেম বলেন, এই মহামারীতে কঠোর লকডাউনের কারনে জীবনের প্রয়োজনে মানুষ অসহায়। করোনার দ্বিতীয় ধাপে মানুষ বড় অসহায় জীবন যাপন করছে। সেই অসহায় মানুষগুলোর সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। সভাপতি হিসেবে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, এই মহামারির কারনে সরকারী কঠোর বিধি নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবেনা এবং বাইরে আসলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা থানার এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই হাফিজ মাহবুব, এসআই নুর মোহাম্মদ, এসআই আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd