1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

দেবহাটায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, পালস্ অক্সিমিটার, ওষুধ ও মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের কাছে আনুষ্ঠানিকভাবে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের উপ ভূমি সংস্কার কমিশনার আবু মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা স.ম আমজাদ হোসেন, ওয়ান ব্যাংকের এভিপি এসএম মাজহারুল আনোয়ার প্রমূখ। অনুষ্ঠানে তিনটি অক্সিজেন সিলিন্ডার, ৩০টি অক্সিমিটার, বিভিন্ন প্রকার ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার ও রি-ইউজেবল মাস্ক হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটির উদ্যোগে ইতোপূর্বে জেলার বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি পালস্ অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন লেভেল ও স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে দেবহাটায় ২০ টি বুথ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd