1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি অফিসার শরীফ মো তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।এসময় ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার,দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিওপি কোম্পনী কমান্ডার বন্দে আলী মিয়াসহ উপজেলার বিভিন্ন ক্যাম্প কমান্ডার,আনছার ভিডিপির প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, বাল্য বিবাহ শূন্যের কোটায় আনা,ব্যাটমিন্টন খেলার জন্য হুকিং করে বিদুৎ চুরি বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহত হয়। এর আগে উপজেলা মাসিক সাধারন সভা ও ভোক্তা অধিকার বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd