1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাস্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপস্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্ত করন) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠিত হয়।
দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিশন মাঠে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আগত পিস ক্লাব সদস্যদের অংশগ্রহনে আন্তজার্তিক শান্তি দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শান্তি দিবসসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ”ন্যায্যতাভিত্তিক টেকসই বিশ্ব ফিরিয়েই আনবো”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উপস্থিত প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাইকো সোস্যাল কমিটির মীর খায়রুল আলম, উত্তম কুমার রায়, মো: ফিরোজ শাহ, উপজেলা সাইকো-সোস্যাল সাপোর্ট গ্রæপ ও দেবহাটা উপজেলার পাচটি ইউনিয়ন থেকে পিস ক্লাবের সদস্যবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় নারী পুরুষ উভয়ই অংশগ্রহনে ৫টি খেলা অনুষ্ঠিত হয়। ঝুঁড়িতে বল ছোড়া, চেয়ার সেটিং, সুচ পরানো, বল পাচিং ও হাড়ি ভাঙ্গা। প্রতিটি ইউনিয়ন থেকে আগত পিস ক্লাব (ছেলে ও মেয়ে) সদস্যদের অংশগ্রহনে বিজয়ী হয়ে প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহন করেন, কুলিয়া ইউনিয়ন পিস ক্লাব থেকে হোসনে আরা, উম্মে নাহারিয়া, সখিপুর ইউনিয়ন পিস ক্লাব থেকে আশরাফুল ইসলাম, সুমাইয়া পারভীন রিজমা, হেলেনা পারভীন, জাহিদ হাসান, দেবহাটা সদর ইউনিয়ন পিস ক্লাব থেকে মো: মনিরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পিস ক্লাব থেকে সোহানী আক্তার, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির।
প্রধান অতিথি সকলেই একসাথে শান্তি দিবসের শপথ বাক্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বিশ^ব্যাপি শান্তি দিবস উদযাপিত হচ্ছে, এই শান্তি দিবসের তাৎপর্য সম্পর্কে সকলকে জানতে হবে। যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। বর্তমান সময়ে যুবকরা খেলাধুলা না করে স্মাট ফোনের উপর বেশি ঝুকি পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দিচ্ছে। সবাইকে এরকম অনুষ্ঠানের মাধ্যমে মাঠে ফিরিয়ে আনতে হবে। কিভাবে শান্তি-সম্প্রীতি রক্ষায় ভুমিকা রাখতে পারেন, সমাজের প্রতি শান্তি-সম্প্রীতি রক্ষায় যুবদের কি ভুমিকা রাখা উচিত, সে বিষয়ে বক্তব্য প্রদান করেন। সমাজকে সুশৃঙ্খল পদ্ধতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একত্রে মিলে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। কোন যুব তরুণ উগ্রপন্থায় যেন জড়িয়ে না পড়ে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব একটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পিস কনসোর্টিয়াম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম চলমান আছে। সার্বিক সহযোগিতায় ছিলেন পিস কনসোর্টিয়াম প্রকল্পের উপজেলা অফিসার মো: তহিদুজ্জামান, (তহিদ)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd