1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সাথে উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত দায়িত্বে থাকা দেবহাটার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. নুজমুল হুসেইন খাঁনের সাথে উপজেলা ও পাঁচটি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের সাথে ফুলেল শুভেচ্ছা ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন নেতৃবৃন্দরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়ার প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়ার প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাতে এবং পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়। কিন্তু বদলী পরবর্তী এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অদ্যবধি তার নতুন কর্মস্থল দেবহাটাতে যোগদান না করায় আশাশুনী উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন দেবহাটায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসেবে যুক্ত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd