1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার পারুলিয়ায় কঠোর লকডাউন ভেঙ্গে জমজমাট গরুহাট - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

দেবহাটার পারুলিয়ায় কঠোর লকডাউন ভেঙ্গে জমজমাট গরুহাট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় কঠোর লকডাউন উপেক্ষা করে জমজমাট গরুহাট বসিয়েছেন ইজারাদার। রোববার সকাল থেকে পারুলিয়া গরুহাটে জনসমাগম শুরু হয় প্রায় বেলা ১২টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে এ হাট বসানো হয়। হাটে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন এলাকার মানুষ কেনা-বেচা ও ঘুরতে আসেন। হাটে গরু, ছাগল, ভেড়া, কাপড়, মনোহরিসহ সব ধরণের দোকান বসানো হয়। হাটে আসা মানুষের অধিকাংশদের মুখে মাস্ক ছিল না। এমনকি সমাজিক দূরত্বের কোন বালাই ছিল না গরুহাটে। সারাদেশের কঠোর লকডাউনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এ হাট বসানো হয়। খোঁজ নিয়ে আরো জানা যায়, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পিতার মৃত্যুতে তিনি উপজেলায় না থাকায় এ সুযোগে হাট বসায় ইজারাদার ও জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা। তবে হাটে খাজনা আদায়কারী কয়েকজনের সাথে লকডাউনে হাট পরিচালনার বিষয়ে কথাবলার চেষ্টা করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।
এবিষয়ে তার ইজারাদারের যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন ০১৭১১-৪৪৮৯৫৬ বন্ধ করে রাখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ও সেনা সদস্যরা এসে হাট বন্ধ করে দেন।
এদিকে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এবিষয়ে আমার জানা নেই। তবে হাটে থানা পুলিশের পিকআপ ভ্যান সহ একটি টিম সেখানে অবস্থান করছিল এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি খোঁজ নিব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, পারুলিয়ায় লকডাউন উপেক্ষা করে গরুহাট বসানোর বিষয়ে জানতে পেরে সেনা সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতিতে হাটের উপস্থিত লোক পালিয়ে যায়। ইজারাদারের কোন লোককে পাওয়া যায়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd