1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

দেবহাটার ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৯২ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার টাউনশ্রীপুরের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার, বিশিষ্ট শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে পালিত হয়েছে। (২৩ জুলাই, ২০২১ ইং) শুক্রবার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে তার নিজ বাড়ীতে সকাল থেকে কোরআনখানি, দুপুরে টাউনশ্রীপুরের বিভিন্ন জামে মসজিদের জুম্মার নামাজের পর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উত্তর পাড়া টাউনশ্রীপুর জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের সেক্রেটারী নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদের, রাফসান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, ইউপি সদস্য শহিদুল্ল্যাহ গাজী প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্জ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে নিজেকে উৎসর্গ করেছেন। কখনো নিজেকে কারোর কাছে বিক্রি করে দেননি। অত্যন্ত নিষ্টার সাথে তার উপর দায়িত্ব পালন করেন এবং সব সময় মানুষকে সৎ ও সত্যের পক্ষে পরিচালনা করতেন। দোয়া অনুষ্ঠান শেষে টাউনশ্রীপুর হাইস্কুল চত্বরে শাহজাহান মাষ্টারের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনবাপী অনুষ্ঠানমালা শেষ হয়। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের জ্যৈষ্ঠ পুত্র ফারুক মাহবুবুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd