1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলে মাঠে পিস কনর্সোটিয়াম এর আওতায় রুপান্তরের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, দেবহাটা উপজেলা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রূপান্তরের প্রতিনিধি তহিদুজ্জামান তহিদ, সুশীলসমাজের প্রতিনিধি সহ পাঁচ ইউনিয়নের পিস ক্লাবের সদস্য বৃন্দ।
অনুষ্ঠান শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষনা করা হয়। এছাড়া জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা পরিহারে শান্তির বানি শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। শান্তি প্রতিষ্ঠায় আগামী ১৫দিন ব্যাপী বিভিন্ন প্রচার, প্রচারণা মুলক কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd