1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালা উপজেলা প্রশাসন(ইউএনও) কর্তৃক অসহায় অনিতা বেগমকে টিন ও নগদ টাকা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালা উপজেলা প্রশাসন(ইউএনও) কর্তৃক অসহায় অনিতা বেগমকে টিন ও নগদ টাকা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলা প্রশাসন(ইউএনও)কর্তৃক অসহায় বিধবা অনিতা দেবনাথকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে । তিনি তালা সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মৃত সুকুমার দেবনাথ মনুর স্ত্রী ৷
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান অসহায় বিধবার হাতে টিন ও নগদ টাকা তুলে দেন৷ এসময় আরও উপস্হিত ছিলেন, তালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক ও ইউএনও অফিসের সহকারী মনিরুজ্জামান মনি। একই সময় আটারই গ্রামের আরেক অসহায় নারী নাছরিন খাতুনকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা এবং তারাপদ নামের অপর আরেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।
এসময় অনিতা দেবনাথ জানান, ‘স্বামীর রেখে যাওয়া একমাত্র কাঁচা ঘরটি ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে যায়। সেটি আজও মেরামত করা সম্ভব হয়নি। ভাঙা ঘরের ওপর একচালা টিন দিয়েই কোনভাবে বসবাস করছি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করলেও ঘর মেরামতে কেউ এগিয়ে আসেননি । ’
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান জানান, অনিতা দেবনাথ আমার কাছে এসেছিলেন। নতুন ঘর পেতে একটু সময় লাগবে। বৃহস্পতিবার ভাঙাচোরা ঘরটি সংস্কারের জন্য টিন ও নগদ ৩ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আরেক অসহায় নারীকে এক বান টিন ও নগদ ৩ হাজার টাকা এবং আরেক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ এক হাজার টাকা প্রদান করা হয়৷

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd