1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় সাস’র উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালায় সাস’র উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সাস এর আয়োজনে তালায় ১৫০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে তালাস্থ সাস’র প্রধান কার্যলয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্যাকেজ সহায়তা বিতরন করা হয়।
সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর জোনাল ইনচার্জ মো. আব্দুর রউফ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি। সাস’র প্রকল্প সমন্বয়কারী মো. শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাস’র সহকারী পরিচালক এ.কে. এম গোলাম ফারুক, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাটকেলঘাটা ব্রাঞ্চ ম্যানেজার মো. জাফর ইকবাল ও সাস কর্মকর্তা মো. রুহুল আমীন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারনে ক্ষতিগ্রস্থ ১৫০টি পরিবারকে ৫কেজি করে চাল, ৩কেজি করে আলু, ১কেজি করে ডাল, ১কেজি করে পিয়াজ, ১কেজি করে লবন ও ১ লিটার করে ভৈজ্য তৈল বিতরন করা হয়।
প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর পাটকেলঘাটা শাখার অধিন তালায় উপশাখা উদ্বোধন হবে। এই উপলক্ষ্যে এবং সাস’র আয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে এদিন খাদ্য সহায়তা বিতরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd