1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী সৈয়দ জাহাঙ্গীর’র জন্মবার্ষিকী পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালায় একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পী সৈয়দ জাহাঙ্গীর’র জন্মবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্র শিল্পী, তালার কৃত্বি সন্তান সৈয়দ জাহাঙ্গীর’র ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা শিল্পকলা অ্যাকাডেমি’র আয়োজনে, রোববার (৭ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি পালনে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারন করেন, শিল্পির পরিবারের সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ শাফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইন্সটিটিউটের অধ্যাপক শিল্পী শেখ আফজাল।
তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, প্রয়াত শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ভ্রাতুষ্পুত্র সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শারমিন আকবর হাশেমী, সৈয়দ জুনায়েদ আকবর ও সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী প্রমুখ। বক্তারা- আলোচনায় কৃত্বি শিল্পির কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
উল্লেখ্য, সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ৪ নভেম্বর তালার তেঁতুলিয়া গ্রামের সমভ্রান্ত হাশেমী পরিবারে জন্মগ্রহন করেন। সৃষ্টিশীল শিল্পকর্মে অনন্য ভূমিকা রাখায় ১৯৮৫ সালে তিনি একুশে পদক লাভ করেন। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের নিজ বাসভবনে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তালার তেঁতুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd