1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তাঁত শিল্পের আধুনিকায়নে ব্যবস্থা নেওয়া হবে ডাঃ রুহুল হক এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

তাঁত শিল্পের আধুনিকায়নে ব্যবস্থা নেওয়া হবে ডাঃ রুহুল হক এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হোসেন কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতি এবং নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। এমপি মহোদয়ের নলতা বাসভবনে অনুষ্ঠিত এই সংর্ধনা অনুষ্ঠানে তাঁতী সমাজের সহস্রাধিক সদস্য স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। সকাল ৮ টা থেকে তারা তাদের সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সফল দলে দলে হাজির হতে থাকে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে সংগঠন ২ টির নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন নলতা গজ ব্যাণ্ডেজ ব্যবসা মালিক সমিতির সম্মানিত সভাপতি মোঃ তারিকুল ইসলাম এবং নলতা শরীফ তাঁতী সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাবিবউল্লাহ হাবিব। অনুষ্ঠানে উপস্থিত সকলের দাবী অনুযায়ী সংবর্ধিত অতিথি তার বক্তব্যে যত দ্রুত সম্ভব এই অঞ্চলে একটি উন্নতমানের সুতা ফ্যাক্টরি স্থাপন করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে জানান। সংগঠন ২ টির পক্ষ থেকে নৌকা খচিত ডিজিটাল তাঁত উপহার হিসেবে প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী, সাধারণ সম্পাদক এবং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিশিষ্ট সমাজ সেবক পীরজাদা জনাব মোঃ মালেকুজ্জামান মালেক, শফিকুল আনোয়ার রনজু, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ খাদেমুল ইসলাম তুফান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মীর আবদুল অহিদ, ফজলুর রহমান, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ তোফায়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd