1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা প্রশাসন সাতক্ষীরা’র আয়োজনে শেখ রাসেল দিবস অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

জেলা প্রশাসন সাতক্ষীরা’র আয়োজনে শেখ রাসেল দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই প্রতিপাদ্য ধারণ করে ১ম বারের মত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সাতক্ষীরায় শেখ রাসেল দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীসমূহ শুরু হয়। এসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) পুলিশ সুপার, মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ মোজাম্মেল হক, জেলা তথ্য অফিসার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্কুল-কলেজের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, প্রায় ২০০ বছর ধরে যে কাঙ্খিত স্বাধীনতা কাম্য ছিল তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এনে দিয়েছেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তাঁকেসহ স্বপরিবারে হত্যা করা হয়। এমনকি ১০ বছরের শিশু শেখ রাসেলকেও ঘাতকেরা হত্যা করেছিল। যা ইতিহাসে এক নির্মম কালো অধ্যায়ের জন্ম দেয়। দিবসটিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী শিশু কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান করে। এছাড়া সাতক্ষীরা জেলায় ৪৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্য থেকে ৬টি ‘শেখ রাসেল ডিজিটাল’ ল্যাব’কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd