1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএম নজরুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, অধ্যাপক আবু আহমেদ, শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারিক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শফিউল আজম লেলিন, আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাৎ হোসেন, ঘোষ সনৎ কুমার, এসএম আতাউল হক দোলন, মো. মনিরুজ্জামান মনি, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মো. আব্দুল কাদের,
অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মো. আসাদুজ্জামান অসলে, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, মিসেস কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি, ইসমত আরা বেগম, বিশেষ আমন্ত্রিত সম্ভুজিৎ মন্ডল, আলিমুর রহমান প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভার আলোচনায় দলকে শক্তিশালী করতে বিভেদ ও দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য দলীয় একক প্রার্থী নির্বাচন বিষয়ে প্রার্থীদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভার আলোচ্য সূচী ছিল- বিগত সভার সিদ্ধান্তবলী পঠন ও অনুমোদন, উপজেলা/পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ প্রসঙ্গে আলোচনা, সাংগঠনিক দায়িত্ব বণ্ঠন প্রসঙ্গে, দলীয় অফিস ঘর নির্মাণ প্রসঙ্গে. সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd