1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় শিক্ষা সপ্তাহ'২৬ এবং রোভারিংয়ে জাতীয় অ্যাওয়ার্ড'-২৩ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬ এবং রোভারিংয়ে জাতীয় অ্যাওয়ার্ড’-২৩

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:”সরকারি কেবিএ কলেজের মো: মনিরুজ্জামান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক এবং রোভার নেতা হিসেবে জাতীয় অ্যাওয়ার্ড’র জন্য নির্বাচিত”

জাতীয় শিক্ষা সপ্তাহ’-২৬ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে কলেজ লেভেলে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান ও অত্র কলেজের প্রাক্তন ছাত্র মো: মনিরুজ্জামান বিভিন্ন দিক বিবেচনা করে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদ্য প্রকাশিত তালিকার ভিত্তিতে আরো জানা গেছে মো: মনিরুজ্জামান সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের রোভার স্কাউট লিডার হিসেবে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’২৩ এর জন্য মনোনীত হয়েছেন।

প্রাপ্ত তথানুযায়ী, ১৯৯৩ সালে নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২টি লেটারসহ প্রথম বিভাগে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হন এবং ১৯৯৫ সালে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্সে ২য় শ্রেণিতে উত্তীর্ণ হন।

মো: মনিরুজ্জামান ২০০৪ সালে অত্র কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২৩ সালের ১ জানুযারি থেকে কলেজের প্রথম অনার্স বিষয় ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

কলেজ শিক্ষক হিসেবে সুনামের সাথে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন, কলেজের বিভিন্ন কমিটিতে এবং বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন, সখের বশে আর ১টি বিষয়ে মাস্টার্স, রোভারিং, কম্পিউটার, শর্টহ্যান্ড ও টাইপিং, এক সময়ে সংবাদকর্মী, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ তথা নানা বিষয়ে প্রায় ১৮টি সনদপত্র অর্জন করেছেন।

জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউপির ২নং ওয়ার্ড মাঘুরালী গ্রামের মো: আজিজুল হক সরদার ও শেফারুন নেছা বেবী’র ৩ পুত্র সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র মো: মনিরুজ্জামান (মহসিন)। তার বড় ভাই মো: আলিমুজ্জামান (শাহীন) কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে খানবাহাদুর আহছামউল্লা জুনিয়র হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) এবং মেজ ভাই মো: তুহিন ইকবাল মাস্টার্স পাশের পর নানা ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন।

এদিকে ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক মো: মনিরুজ্জামান এর সহধর্মিণী শরীফা আক্তার সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং তার বড় ভাবী শারমিন আক্তার শোভা নলতা শরীফের খানবাহাদুর আহছানউল্লা জুনিয়র হাইস্কুলে শিক্ষক হিসেবে কর্মরত।

সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো:মনিরুজ্জামান যাতে পরবর্তী ধাপগুলোতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারেন সেজন্য সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ পরিবার তথা সকল শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রত্যাশা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd