1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। বৃহস্পতিবার সকাল এগারটায় তিনি জিরো পয়েন্ট,কার্গো এন্ট্রি শাখা,স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। পরে তিনি স্থলবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন। খুলনা বিভাগীয় শুল্ক কমিশনার শামসুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়ন সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান,ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম প্রমুখ। সভায় অন্যান্য পূর্ণাঙ্গ স্থলবন্দরের মত ভোমরাতেও সকল পণ্য আমদানির অনুমতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। দাবির প্রেক্ষিতে আবু হেনা মো: রহমাতুল মুনিম জানান,এসআরও পরিবর্তন করতে হবে। এসআরও পরিবর্তনের মাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানীর পণ্য বাড়ানো সম্ভব হবে। সেক্ষেত্রে আগামী বছরের ২২ জুনের মধ্যে কাঙ্খিত একটা ফলাফল পাওয়া যাবে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে আশ^াস দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd