1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিারপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে পলাশপোলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিারপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ¦ দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক, সাংবাদিক সেলিম রেজা মুকুল, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা বলেন, একটি দূর্ঘটনা একটি পরিবারের জন্য সারাজীবনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। দূর্ঘটনায় আহত ব্যক্তিরা বাকী জীবন পঙ্গুত্ব বরণ কওে পরিবার তথা সমাজের কাছে বোঝা হয়ে যায়। বক্তারা আরও বলেন,সচেতনতায় পারে দূর্ঘটনা রোধ করতে। বিশেষ কওে ভারসাম্য নিয়ে গাড়ি চালালে দূর্ঘটনা অনেকাংশ কমে আসবে। এদিকে, বিআরটিএ এর আয়োজনে বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, সড়ক দূর্ঘটনায় হতাহতে বাংলাদেশ ওপরের সারির দেশ। যথাযথ আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd