1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার জনপ্রশাসন প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনমূখী জনপ্রশাসন নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সাধারণ মানুষ যাতে স্বস্তির সাথে নাগরিকসেবা পায়, সেজন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষের জন্য কাজ করে জনপ্রশাসন তার দক্ষতা প্রমাণ করেছে।
তিনি আজ (সোমবার) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করতে প্রশাসনের সকল স্তরে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের গতিশীলতায় সাধারণ মানুষ তিনদিনে জমির পর্চা পাচ্ছে এবং ২১ দিনে জমির মিউটেশন করতে পারছে। প্রশাসনের নিরপেক্ষতায় বির্তকহীন স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিসেম্বরের শুরুতে সরকার বিস্তৃতভাবে করোনা টিকা প্রদানের পরিকল্পনা করেছে। তখন প্রতিটি ইউনিয়নে প্রতিদিন এক হাজার পাঁচশত জনকে টিকা দেওয়া হবে।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে প্রতিমন্ত্রী খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd