1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চলতি মাসেই শুরু হচ্ছে খুলনার শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলতি মাসেই শুরু হচ্ছে খুলনার শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চলতি নভেম্বর মাসের ২০ তারিখ বা কাছাকাছি সময়ে খুলনার শিক্ষার্থীদের ফাইজারের তৈরি করোনা টিকা দেওয়া শুরু হবে। প্রাথমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। (রবিবার) বিকালে খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের প্রথম ডোজ টিকাদানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফাইজারের টিকা যেহেতু বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে দিতে হয় তাই এ বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টিকাকর্মীদের প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয় খুলনা সিটির মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত জয়গা বাছাই করে কয়েকটি কেন্দ্র স্থাপন করা হবে যেখান থেকে শুধু শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরিধাণে জনসচেতনতা বাড়াতে প্রচার, মোবাইলকোর্ট পরিচালনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd