1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা বিভাগের দায়িত্বে স্থান পেয়েছে সাতক্ষীরার জ্যোস্না আরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা বিভাগের দায়িত্বে স্থান পেয়েছে সাতক্ষীরার জ্যোস্না আরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী ও নির্বাচন মূখি করতে ৮টি বিভাগে দায়িত্ব বণ্ঠন তালিকায় খুলনা বিভাগের দায়িত্বে ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন সাতক্ষীরার কৃতি-সন্তান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোস্না আরা। শনিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের জরুরী সভায় ৮টি বিভাগের দায়িত্ব প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। খুলনা বিভাগের জন্য দায়িত্ব প্রাপ্ত হয়েছেন ১০ জন। এই ১০ জনের মধ্যে খুলনা বিভাগের দায়িত্বে স্থান পেয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের হাত থেকে খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্তদের তালিকা গ্রহণ করেন খুলনা বিভাগের ১০ জন মহিলা আওয়ামী লীগ নেত্রী। উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার পর থেকে প্রতিটি নেতা-কর্মী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই আলোকে আগামী ২০২৪ ইং এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা, মহানগর মহিলা আওয়ামী লীগকে নির্বাচন মূখি ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সম্পাদক মন্ডলী ও সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগে ৮টি টিম গঠন করা হয়েছে। সাংগঠনিক টিমের সকলকে তাদের কর্মকান্ড সঠিকভাবে পালন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ। খুলনা বিভাগের দায়িত্বে স্থান পাওয়া কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অগ্নি কন্যা জ্যোস্না আরা সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য দলীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd