1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা (রবিবার) জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা নগরীর দুইটি বেসরকারি হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২১ জন করোনা রোগী ভর্তি আছেন। দৈনিক করোনা শনাক্তের হার তিন শতাংশের নিচে থাকছে। এ পর্যন্ত খুলনা জেলায় ১১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনা ভ্যাকসিনের জন্য আনলাইনে নিবন্ধন করেছেন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে খুলনায় ১৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলাসমূহে অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অতিশীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, মা ইলিশ সংরক্ষণে বিগত ৪ অক্টোবর থেকে আজ পর্যন্ত জেলায় ২৫টি মোবাইলকোর্ট এবং দুইশত ছয়টি অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন জানান, খুলনার সকল উপজেলার টিউবওয়েলের পানিতে আর্সেনিক স্ক্রিনিং চলছে। এর আওতায় প্রতি উপজেলার দুই হাজার পাঁচশত টিউবওয়েলের পানি পরীক্ষা করে আর্সেনিকের মাত্রা নির্ণয় করা হবে।
প্রতœতত্ত¡ দপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা জানান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতœতত্ত¡ দপ্তরের অধীনস্থ খুলনা বিভাগীয় জাদুঘর এবং দক্ষিণডিহি রবীন্দ্রনাথের শশুরবাড়ি আগামী ১৮ অক্টোবর বেলা দেড়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাদকের ক্ষতি সম্পর্কে তরুণ ও যুবসমাজকে সচেতন করতে স্কুল-কলেজে প্রচারণা চালাতে হবে। জেলার নির্মাণাধীন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসমূহ সঠিক মানে নির্মাণ করা হচ্ছে কিনা, তা তদারকি করতে সকল উপজেলা নির্বাহী অফিসারদের নিদের্শনা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, সব বাজারে মূল্যতালিকা টাঙানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী পণ্য ক্রয়ে ক্রেতা প্রতারিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে ব্যবসায়ী বা সেবা সরবরাহকারী দোষী সাব্যস্ত হলে তার থেকে আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন। জনস্বার্থে এটি প্রচারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাশেষে একই স্থানে জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা এবং জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd