1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

খুলনায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত খুলনা জেলার অনুদানপ্রাপ্ত ১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২০২০-২১ অর্থবছরের অনুদানের চেক বিতরণ আজ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনলাইনে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-উন্নয়ন ও নারীদের সমঅধিকার নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। তিনি আরও বলেন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশে^র দরবারে প্রশংসিত হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানমূলক কাজে অন্তর্ভূক্ত করা হচ্ছে। এর ফলে নারীর দারিদ্র হ্রাস পেয়ে ক্ষমতায়নের পথ সুগম হচ্ছে। সরকার পর্যায়ক্রমে নিবন্ধনকৃত সকল স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে অনুদান দিয়ে যাচ্ছে। এই অর্থ সঠিক পথে ব্যয় করা পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
অনলাইনে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। এসময় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনাসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খুলনা জেলার ১২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের মাঝে মোট চার লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, সারাদেশে ৬৪টি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে আজ প্রায় ১২ কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd