1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সেমিনার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

খুলনায় মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সেমিনার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে খুলনা জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার (মঙ্গলবার) দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, মৎস্যখাত জাতির জন্য নিরাপদ আমিষের চাহিদা পূরণ করছে। এক্ষেত্রে দক্ষ মানবসম্পদকে দীর্ঘ মেয়াদে কাজে লাগাতে হবে। মাছ চাষের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা আছে। টেকসই প্রযুক্তি আবিষ্কারের জন্য অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে।
সেমিনারে জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্যখাতের অবদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রপ্তানি আয়ে এই খাতের অবদান এক দশমিক ৩৯ শতাংশ। দুই কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের প্রাণিজ আমিষের চাহিদার ৬৩ দশমিক ২৫ শতাংশের যোগানদেয় এই খাত। খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার পাঁচশত ৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার নয়শত ৭০ মেট্রিক টন বেশি। ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার সাতশত ২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে দুই হাজার চারশত ১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মূদ্রা আয় হয়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার নয় হাজার আটশত ৫৮ জন মৎস্য চাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয়েছে। সেমিনারে মৎস্য খাতের চ্যালেঞ্জ হিসেবে মাটি ও পানি দূষণ, প্রবাহমান জলাশয়ে বাঁধ-পাটা-ক্ষতিকর জাল ব্যবহার, অতিমাত্রায় মৎস্য আহরণ, নদী ও প্লাবনভূমি কমে যাওয়া, সনাতন পদ্ধতির চাষসহ অন্যান্য বিষয়ে উঠে আসে।
খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয় এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রউফ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
সেমিনারে গবেষক, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই সেমিনারের আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd