1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন শ্রমিকরা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

খুলনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন শ্রমিকরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন আটশত ইজিবাইক শ্রমিক, দুইশত সড়ক পরিবহন শ্রমিক এবং সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল।
আজ (সোমবার) বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে পাঁচশত ইজিবাইক শ্রমিক এবং নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ চত্বরে তিনশত ইজিবাইক শ্রমিক ও দুইশত সড়ক পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, সরকার কর্মহীন শ্রমিক, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী করোনার প্রভাবে কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd