1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নারীদের পিছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ণ সম্ভব নয়। পুরুষের পাশাপাশি তাঁদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশ আরও সামনে এগিয়ে যাবে। আত্মকর্মসংস্থানে নারীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে। নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণে দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ টেকসই উন্নয়নে অবদান রাখবে। (সোমবার) খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক সভায় অতিথিরা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা (উইএসএমএস) প্রকল্প নগরীর একটি হোটেলে এ সভা আয়োজন করে।
সভায় অতিথি হিসেবে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আয়নাল হক প্রমুখ বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন উইএসএমএসের সাদিয়া তাসনিম।
উল্লেখ্য এই প্রকল্পটি খুলনা বিভাগের খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলায় চালু রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুলাই ২০১৬ থেকে ৩০ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত। এর উদ্দেশ্য নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সামাজিক ও পারিবারিক বাধা চিহ্নিতকরণ এবং উত্তরণে সহায়তা করা।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd