1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা (সোমবার) নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা (উইএসএমএস) প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অতিথিরা বলেন, নারীর আয় যখন পরিবারে যুক্ত হয় তা জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে। সরকারের নানামূখী কার্যক্রম নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তাঁরা বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও নারীরা সামনে এগিয়ে যাচ্ছেন, স্বাবলস্বী হচ্ছেন এবং পরিবারকে সহায়তা করছেন। করোনাকালে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তারা অর্থনীতিকে সচল রেখেছেন।
কর্মশালায় অতিথি হিসেবে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, রূপান্তরের পরিচালক মিজানুর রহমান পান্না, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন শিউলী, মোঃ মাসুদ রানা প্রমুখ বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন উইএসএমএসের সাদিয়া তাসনিম। এসময় উইএসএমএসের ফিল্ড টিম লিডার মাসুদ রানা, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ভারতী গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা, ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া, জেন্ডার বৈষম্য দূর করা, নারী উদ্যোক্তাদের জন্য নীতিমালা প্রনয়ণ, ডাটাবেজ তৈরি করা, বাল্যবিবাহ বন্ধ, সামাজিক কুসংস্কার বন্ধ, মিডিয়ার সাথে সুসম্পর্ক বা সমন্বয়, কর্মক্ষেত্রে নারীদের সুষ্ঠু পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় উঠে আসে।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেন্ডার ও এ্যাডভোকেসি সেবা প্রদানকারী সংস্থা, নারী উদ্যোক্তা ও সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd