1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান (শনিবার) সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সমবায় আন্দোলন জোরদার করে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এজন্য সমবায় সমিতিকে আরো গতিশীল, উন্নত ও শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। সমবায় ভিত্তিক কৃষি খামার গড়ার পরিকল্পনা নিয়ে এর কার্যক্রমও তিনি শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে সে কর্মসূচি আর অগ্রসর হয়নি। সমবায় দেশের কৃষি, মৎস্যচাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মর্মে তিনি মন্তব্য করেন।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দারসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং পাঁচজন শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। শ্রেষ্ঠ সমবায় সমিতি হলো: বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি লি; রূপসা সাদা মাছ আড়ংদার বহুমুখী সমবায় সমিতি লি; পূর্ব বানিয়াখামার জনকল্যাণ বহুমুখ সমবায় সমিতি লি; খেয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: ও দি খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:। শ্রেষ্ঠ সমাবায়ী হলো: মোঃ ইদ্রিস আলী খান; মোঃ রিয়াজুল ইসলাম; ফ.ম মাহাবুবুল হক; শ্যামল কুমার বিশ^াস এবং সাবরিনা পারভীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd