1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনায় করোনায় কর্মহীন হয়ে পড়া একশত জন হকার, একশত হোটেল-রেস্তোরা শ্রমিক, দুইশত রিক্সা শ্রমিক, একশত প্রেস শ্রমিক এবং বড়বাজারের একশত জন হ্যান্ডিলিং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল।
আজ (রবিবার) সকালে খুলনার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই মানবিক সহায়তা বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে তিনটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় এক হাজার চারশত ৫০ জন অসহায়, দুঃস্থ ও নি¤œআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।
দুপুরে খুলনার দৌলতপুরে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চারশত ২৮ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তাঁরা খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন এবং সোনাডাঙ্গা ইউসুফ বিদ্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ডের পাঁচশত ৭১ জন অসহায় ও নি¤œআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd