1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে ‘আমরা বিএনপি পরিবার’ সাতক্ষীরা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, সাতক্ষীরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আলহাজ মো. আব্দুর রউফকে দল মনোনীত করেছে। বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু ও এড. তোজাম্মেল হোসেন তোজাম।
জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মিলন শিকদার এবং এড. এস এম বায়েজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd