1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে বরণডালি ফাইনালে - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে বরণডালি ফাইনালে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ১–০ গোলে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে যশোরের বরনডালী ফুটবল একাদশ। শনিবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে যশোরের বডরনডালি ফুটবল একাদশ ও স্বাগতিক সোনামাটি যুব সংঘ ফুটবল একাদশের মধ্যকার খেলার প্রথম অধ্যায়ের ২৫ মিনিটে বরণডালি ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিবুল্লা একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পর উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ্তক ভঙ্গিতে খেলতে থাকে কিন্তু রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১–০ গোলে জয়লাভ করে, ফাইনালে খেলার গৌরব অর্জন করে কেশবপুরের বরণডালি ফুটবল একাদশ।
খেলায় রেফারি দায়িত্ব পালন করেন রাশেদুল ইসলাম তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেনও আবু সায়ীদ। ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।
হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, ব্যাংক কর্মকর্তা রিয়াজউদ্দিন, কামরুজ্জামান, সীমান্ত প্রেসক্লাব সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী, মেম্বর মহিদুল ইসলাম প্রমুখ।
রবিবার বিকেলে একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যার একদিকে অংশগ্রহণ করবে চন্দনপুর ফুটবল একাদশ অন্যদিকে ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd