1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলামের আনন্দ শোভাযাত্রা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলামের আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলামের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলকায় এ শোভাযাত্রা পদক্ষিণ করে। আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত দেবহাটা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই লক্ষে গত শুক্রবার মনোয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটার ৫টি ইউনিয়ন সহ দেশের বিভিন্ন এলাকার নৌকা প্রতিকের মনোনিতদের তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় কুলিয়া ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামকে মনোনিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা চলাকালে বহেরা হাইস্কুল এলাকায় শোভাযাত্রায় যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয় দিয়েছেন। আমাদের সবার সব কষ্ট, রাগ ভুলে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ হল স্থানীয় সরকারের প্রথম ধাপ আর তাই সেখানে নৌকার জয় আনতে না পারলে শেখ হাসিনার উন্নয়ন সঠিক ভাবে পৌঁছানো যাবে না। তিনি আরো বলেন, সরকার চাই গ্রামকে শহরে পরিণত করতে সে জন্য আমাদের সেই উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে হবে। কোন প্রকার নৌকার বিরোধী করা যাবে না। এমনকি নির্বাচনকে ঘিরে কোন প্রকার সহিংসতা, সংঘর্ষ মেনে নেওয়া হবে না। দলীয় কোন ব্যক্তি নৌকা প্রতিকের বিরোধীদের বিরুদ্ধে অবস্থান করলে তা কঠোর ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এগিয়ে আসার অনুরোধ জানান। একই সাথে ২৮ নভেম্বর নৌকা প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এদিকে, নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলামের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া শোভাযাত্রা বিভিন্ন পৌঁছালে চেয়ারম্যান প্রার্থীকে মিষ্টি ও ফুলেল মালা দিয়ে বরণ করে নেন অসংখ্য নারী-পুরুষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd