1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে সভাপতি-মোসলেম, সম্পাদক-রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে সভাপতি-মোসলেম, সম্পাদক-রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি শেখ মোসলেম আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় কলারোয়া উপজেলা পরিষদ সংলগ্ন যশোর সাতক্ষীরা মেইন রোডে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১২ জন স্থায়ী সদস্যের মধ্যে সভাপতি পদে শেখ মোসলেম আহমেদ ৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম হোসেন ৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান পেয়েছেন ৭ ভোট তার নিকটতম প্রার্থী কে এম আনিসুর রহমান পেয়েছেন ৫ ভোট।
২ বছর মেয়াদি নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ মোসলেম আহমেদ সিলেকশনে বিগত কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাহী সদস্য ছিলেন।
এদিকে কলারোয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবু নসর, বিগত কমিটির সভাপতি অধ্যাপক এম এ কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd