1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় শিক্ষকদের দ্বিতীয় ব্যাচে ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রশিক্ষণের উদ্বোধণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কাটিয়া আমতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল📰মশার উৎপাতে নাজেহাল সাতক্ষীরাবাসী, দ্রুত প্রতিকার চান নাগরিকরা📰সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজে চাকুরী স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষক আক্তারুল📰ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান📰সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট📰দ্বীন প্রতিষ্ঠায় নারীদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে-মুহাঃ আব্দুল খালেক📰নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া–ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের কাজ- এসপি আরেফিন জুয়েল📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ায় শিক্ষকদের দ্বিতীয় ব্যাচে ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রশিক্ষণের উদ্বোধণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮অক্টোবর) থেকে ৩দিন ব্যাপি উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সার্বিক পরিচালনায় ওই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি সুরেশ মন্ডল, মাস্টার ট্রেইনার সহকারী শিক্ষক হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু ও সাইফুল ইসলামসহ প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ। উল্লেখ্য-মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয় ভিত্তিক ২য় ব্যাচে পর্যায়ক্রমে ২৫জন শিক্ষক অংশ নেন। উল্লেখ্য-উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd