1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় ২০২০-২১ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫) আগস্ট বিকেলে কলারোয়ার বামনখালির ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সাবেক সাংসদ আলহাজ্ব বি.এম নজর”ল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রঢেসর আবু নসর, সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.নুর”ল ইসলাম, স্থানীয় যুগীখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-কৃষিবিদ খালেদ সাইফুল্লাহ, আইপিএম স্কুলের সদস্য কৃষক আবদুল লতিফ, কৃষক আফসার আলী সানা, জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আবির হোসেন। অনুষ্টানের শুর”তেই পবিত্র কোরান তেলওয়াত করেন নারায়নপুর উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মনির”জ্জামান ও গীতা পাঠ করেন তাপস রায়। উল্লেখ্য-জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ অতিথিবৃন্দ মাঠ দিবসে কৃষকদের দেয়া ৫টি স্টল ঘুরে দেখেন। এর আগে যুগিখালী ইউনিয়নের কামারআলীতে কৃষকদের লাগানো টমেটোর ক্ষেত পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd