1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় চুরির অভিযোগে গৃহবধূকে নির্মম নির্যাতন; আসামি গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় চুরির অভিযোগে গৃহবধূকে নির্মম নির্যাতন; আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; সাতক্ষীরার কলারোয়ায় মাত্র দুটি ইট চুরির অভিযোগে গৃহবধূকে চুল কেঁটে ও গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামি আফছার আলী লেদুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে।
এর আগে মঙ্গলবার রাতে কলারোয়া থানায় নির্যাতিতা গৃহবধূ রাশিদা খাতুন বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ও স্থানীয়রা জানান, গত ৮ আগস্ট পাকুড়িয়া গ্রামের আফছার আলী লেদুসহ তার পরিবারের সদস্যরা পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী রাশিদা খাতুনকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। সকাল ৯টার দিকে লেদু রাশিদার বাড়িতে প্রবেশ করে তাকে জাপটে ধরে। এ সময় রাশিদা চিতকার করলে এজাহার নামীয় অন্যান্য আসামি পারভিনা খাতুন, মানছুরা খাতুন, রহিমা খাতুন, সায়মা খাতুন, শামিমা খাতুনসহ অজ্ঞাতনামা আরও দুই তিন জন জোরপূর্বক তাকে বাড়ি থেকে ধরে নিয়ে সায়মা খাতুনের বাড়ির সামনে গাছে বেঁধে মারপিট ও নির্যাতন করে। এক পর্যায়ে কাঁচি দিয়ে রাশিদার মাথার চুল কেটে সৌন্দর্য্য নষ্ট করে।
এ ঘটনায় কলারোয়া থানায় নির্যাতিতা রাশিদা খাতুন বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ আগষ্ট মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আফছার আলী লেদুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd