1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সাবেক সাংসদ ও বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায় ও, বর্তমান জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স.ম মোরশেদ আলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সরদার আনছার আলী, কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল হক, প্রমুখ। উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সাংগাঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, নির্বাহি সদস্য আনোয়ার হোসেন, গোলাম রহমান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি, সাংবাদিক সরদার জিল্লুর, রাজু রায়হান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. রবিউল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধরণ ভোটারগণ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন-লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম.এ কালাম। এর পর অভিষেক অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, বিশেষ অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভিপি মোরশেদ, চৌধুরী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য মো. আমিরুজ্জাামান পান্না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd