1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া সীমান্তে মাদক ৮৫ পিস ইয়াবাসহ জুয়েল নামক যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রোভার, স্কাউট এর সভাপতিকে অভিনন্দন পত্র প্রদান 📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কলারোয়া সীমান্তে মাদক ৮৫ পিস ইয়াবাসহ জুয়েল নামক যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

শেখ রাজু রায়হান কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ইয়াবা সহ ধরা খেলেন কলারোয়ার কেড়াগাঁছির
জুয়েল(২৩) নামের এক যুবক। সোমবার রাতে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ তাকে ৮৫পিস ইয়াবা সহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। জানা গেছে, জুয়েল নামের এই যুবক কেড়াগাঁছির চা দোকানি আলিউজ্জামানকে ফাঁসাতে তার দোকানের পাশে ইটের নিচে ৮৫পিস ইয়াবা রেখে দেয়। সে এ খবর পুলিশকে দিলে গোয়েন্দা পুলিশের একটি দল ইটের নিচ থেকে ইয়াবা জব্দ ও চা দোকানি আলিউজ্জামানকে আটক করে। গ্রামবাসী পুলিশকে জানায়, আলিউজ্জামান এ ঘটনার সাথে জড়িত নয়। তাকে মিথ্যা তথ্য দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা পুলিশ এসময় ইয়াবার সন্ধানদাতা জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, জুয়েলকে ওই ইয়াবা সহ আটক করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।এই সংক্রান্তে কলারোয়া থানায় তিন জনকে আসামী করে একটি মামলা হয়েছে যার নং-১৯, তারিখ-২৩/০৮/২০২১ খ্রিঃ রুজু করত আসামী কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আজারুল ও আজগার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd