1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে আবারও অগ্নিকাণ্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে আবারও অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ( ১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক সার্কিটের কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে আকস্মিক ধোঁয়া দেখে দোকানের তালা খুললে আগুন লাগার বিষয়টি দৃশ্যমান হয়। এই ঘটনায় টেলিভিশন, বিভিন্ন ধরনের সুতা, মাদুর সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন আকবর আলীর পুত্র আলমগীর হোসেন।
এ দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান। আগুন ইতিপূর্বে নিয়ন্ত্রণে থাকায় কর্মকর্তাবৃন্দ অগ্নিকাণ্ডের আলামত ও তথ্য সংগ্রহ করেন।
কিছুদিন আগে ঘটনাস্থলের সম্মুখের ইছাহাক আলীর কনফেকশনারির দোকানে এবং গল ২০১৬ সালে ওই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd