1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কর্মের মাধ্যমে বেঁচে আছেন প্রয়াত আলী ও বুলু: কলারোয়ায় স্মরণসভায় বক্তারা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা নিউ মার্কেট ক্লাবের আত্মপ্রকাশ📰বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়📰বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ📰দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু, ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়📰খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা📰মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি📰খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম📰পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা📰দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

কর্মের মাধ্যমে বেঁচে আছেন প্রয়াত আলী ও বুলু: কলারোয়ায় স্মরণসভায় বক্তারা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: ‘প্রয়াত অধ্যক্ষ আলী আহম্মেদ ছিলেন সর্বজনবিদিত একজন মানুষ। এলাকা ও এলাকার মানুষের জন্য তিনি তার সাধ্যমতো পাশে দাঁড়াতেন নিঃস্বার্থ ভাবে। ব্যক্তিগতভাবে বিভিন্ন মতাদর্শ বা মতপার্থক্য থাকলেও কলারোয়ার মানুষের প্রতি তার কোন মতাদর্শ বা মতপার্থক্য ছিলো না, সেখানে প্রাধান্য পেতো সে কলারোয়ার মানুষ। আর প্রয়াত বুলু আহম্মেদ ছিলেন একজন সাদা মনের মানুষ, কলারোয়ার সাংবাদিক জগতের অন্যতম পথিকৃত। তারা দুই জন মারা গেলেও তাদের কর্মের মাধ্যমে আজো আমাদের মাঝে বেঁচে আছেন।’
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত কলারোয়ার কৃতিসন্তান বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার সম্পাদক-প্রকাশক অধ্যক্ষ আলী আহম্মেদ এবং নির্বাহী সম্পাদক বুল আহম্মেদের মৃত্যুতে সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়ানুষ্ঠানে বক্তারা এ কথা আরো বলেন।
এতে সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর।
নানান স্মৃতিচারণে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ মাসুদ রানা, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সহ.সভাপতি এস এম জাকির হোসেন, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, সাংবাদিক সরদার জিল্লুর, প্রয়াত বুলু আহম্মেদের ছোট ভাই ইকবাল আহম্মেদ, আরিফ মাহমুদ, আবু রায়হান মিকাঈল, সুজাউল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহমান, আজগর আলী, রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য আইয়ুব হোসেন, মোজাফফর হোসেন পলাশ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, রাজু রায়হান, আলী হোসেন, ইউপি সদস্য মশিয়ার রহমান, তাশরিফ আহম্মেদ, সাজিয়া সুলতানা তন্নি সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী বক্তা, লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।
উল্লেখ্য, প্রয়াত অধ্যক্ষ আলী আহম্মেদ ও প্রয়াত বুল আহম্মেদের বাড়ি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামে।
অধ্যক্ষ আলী আহম্মেদ সাতক্ষীরা-৩ (আশাশুনি) আসনের সাবেক সাংসদ। তিনি চলতি বছরের ২৯ এপ্রিল বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর এক মাস পর ২৮ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন বুলু আহম্মেদ। তিনি কলারোয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সম্পর্কে আলী আহম্মেদের ভাইপো ছিলেন বুলু আহম্মেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd