1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
করোনাকালীন সময় সকলকে কাজ করতে হবে-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় নোট গাইড সিন্ডিকেটের দাপট: কোটি কোটি টাকার মিশন শিক্ষা অফিসার, শিক্ষক সমিতি, প্রধান শিক্ষকসহ জড়িত অনেকে ‎📰থামছেই না মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়📰‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক📰সাতক্ষীরা-১: বিএনপি প্রার্থী হাবিরের প্রচার-প্রচারণা শুরু📰দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দে কালিগঞ্জে জামায়াত প্রার্থীর সংবর্ধনা ও গণমিছিল📰সাতক্ষীরার আলীপুরে আব্দুর রউফের ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত📰কালিগঞ্জে শওকত আলীর কবর জিয়ারত করলেন জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার📰কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান📰সাতক্ষীরায় তরুণদের ভোটেই নির্ধারিত হতে পারে প্রার্থীদের ভাগ্য📰সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী

করোনাকালীন সময় সকলকে কাজ করতে হবে-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

‘দেশের মানুষের সাথে আমরা আছি পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন হস্তান্তর করা হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “করোনাকালীন সময়ে জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে সকলকে কাজ করতে হবে। মহান আল্লাহর ইচ্ছায় সাহসীকতার সাথে করোনা প্রতিরোধ করতে হবে। বাংলাদেশেনর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল করোনাকালীন সময়ে সব চেয়ে ভাল ও উন্নতমানের সেবা দিয়েছে। সেজন্য মেডিকেল কলেজের ডাক্তাররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।

এই সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন ডাক্তারকে বদলী করা হয়েছিল। অনেক কষ্টে সেই বদলী স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রæপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রæপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd