1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
করোনাকালীন সংকটে সোস্যাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ করলেন ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

করোনাকালীন সংকটে সোস্যাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ করলেন ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৫০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: করোনাকালীন সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সোস্যাল ইসলামী ব্যাংক লি. সাতক্ষীরা শাখায় কর্মহীন দরিদ্র, ছিন্নমূল, দুস্থ, অসহায় ১১৩ জন মানুষের মাঝে নগত ১ হাজার টাকা ও চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, আলু এবং মসল্যা সামগ্রী বিতরণ করা হয়। সোস্যাল ইসলামী ব্যাংক লি. সাতক্ষীরা শাখার এভিপি এন্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় তিনি সোস্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা সোস্যাল ইসলামী ব্যাংকের সহযোগিতা গ্রহণ করছেন। আগামী দিনে আপনাদের যে কোন সংকট বা সমস্যার সম্মুখীন হলে উপজেলা পরিষদে এসে সরাসরি আমাকে অবহিত করবেন। উপজেলা পরিষদ থেকে আপনাদের সমস্যা বা সংকট নিরসনে সহযোগিতা করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মো. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, ব্যবসায়ী গাজী সুলতান আহমেদ, গৌররঙ্গ মল্লিক প্রমুখ। এসময় অপারেশন ম্যানেজার শেখ সাকিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সুদেব ঘোষ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ব্যাংকের কর্মকর্তা মাশিয়ার রহমান, লিয়াকত হোসেন, ফজলু রহমান, শেখ আব্দুল্লাহ আল মামুন, মোল্লা ইছানুর, ইয়াছিন আরাফাত প্রমুখ। বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিতে আসা সুবিধাভোগীরা জানান পর্যাপ্ত ত্রান পেয়ে তারা খুশী এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোস্যাল ইসলামী ব্যাংক লি. সাতক্ষীরা শাখার এভিপি এন্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম বলেন, ‘সোস্যাল ইসলামী ব্যাংক সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে এবং আমরা আগামী দিনেও অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকবো।’ উল্লেখ্য, সোস্যাল ইসলামী ব্যাংক লি. প্রধান কার্যালয়ের নির্দেশনায় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠির মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd