1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
করোনাকালীন শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান-শ্রম প্রতিমন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

করোনাকালীন শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান-শ্রম প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনাকালীন শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে এক লাখ ৩৫ হাজার ৬’শ শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
তিনি আজ (সোমবার) দুপুরে খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তেজগাঁও শিল্প এলাকায় শ্রম অধিদপ্তরের নিজস্ব জমিতে ‘ন্যাশনাল লেবার হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ শ্রমিক উৎপাদন ক্ষেত্রে বেশি শ্রম দিতে পারে। এতে মালিকের লাভ, শ্রমিকের লাভ ও দেশের লাভ।
প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে কারখানা মালিকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এখন মালিকরাও তাদের শ্রমিকদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা রাখছেন। সবাই মিলে শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সকল সেক্টরে নিরাপদ কর্মপরিবেশ অর্জন আরো সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে শ্রম দপ্তরের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd