1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰১২ ফেব্রুয়ারির ভোটে পর্যবেক্ষকরা যা করতে পারবেন, যা পারবেন না📰সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন📰কালীগঞ্জ রতনপুর রেড ক্রিসেন্ট ও স্কাউটের মেধাবী ছাত্র তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন📰সাতক্ষীরা জেলায় সাংবাদিক কার্ড ইস্যু করার পরে আবার কার্ডটি বাতিল করলেন জেলা প্রশাসক📰আশাশুনিতে ৩৩টি ঝুকিপূর্ণসহ সরঞ্জাম পৌছেছে সবকেন্দ্রে📰সাতক্ষীরায় ককটেল ও গুলিসহ যুবক গ্রেপ্তার📰সাতক্ষীরা-৩ আসনে ভোটের সমীকরণ জটিল📰সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত📰সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই 📰সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৫১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। মানবাধিকার সংস্থা ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সদস্য হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিকড়ী গ্রামের জুলফিকার আলীর পুত্র মোঃ তুহিন হোসেন। তিনি জাতীয় দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ (অনলাইন) পত্রিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে মোঃ তুহিন হোসেন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন’ (WHRO) এ আমি সংযুক্ত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কর্মকান্ড পরিচালনা করছে। সংস্থাটি সকল স্তরে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক অধিকারের সুরক্ষা প্রদান করে থাকে। এছাড়া সরকার কৃর্তক দেওয়া নাগরিকদের সুযোগ সুবিধা প্রাপ্তির আইনগত সহায়তা দান ও সংরক্ষণের কাজে নিয়োজিত রয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd